অনলাইনে সংবাদ সম্মেলন করবে আইইডিসিআর

২২ মার্চ, ২০২০ ১৮:০২  
আগামীকাল সোমবার থেকে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফ করবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রতিদিনের মতোই বেলা ১২টায় এ ব্রিফিংও হবে। ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য ই-মেইলে আমন্ত্রণপত্রও পাঠানো হবে।